BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General56171. ১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন56172. ২। ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন56173. ৩। ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের প্রস্তাবনা এর সংশোধন56174. ৪। ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের ধারা ১ এর সংশোধন56175. ৫। ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের ধারা ৩ এর সংশোধন56176. ৬। ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশে ধারা ৩ক এর সন্নিবেশ

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ [রহিত]

Act No. ৭৮ of 2025

Enacted: 2025-01-01

Chapter 1
General

56171.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে , সরকারি , স্বায়ত্তশাসিত , আধা-স্বায়ত্তশাসিত , সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ , পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ , ২০২৪ (২০২৪ সনের ১১ নং অধ্যাদেশ) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় ; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে , আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে ; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে , রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন , যথা:- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১।   (১) এই অধ্যাদেশ সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

56172.২। ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন

২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন ২।  সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ (২০২৪ সনের ১১ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত "আধা-স্বায়ত্তশাসিত," শব্দগুলি ও চিহ্নগুলি বিলুপ্ত হইবে।

56173.৩। ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের প্রস্তাবনা এর সংশোধন

২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের প্রস্তাবনা এর সংশোধন ৩।  উক্ত অধ্যাদেশের প্রস্তাবনায় উল্লিখিত "আধা-স্বায়ত্তশাসিত," শব্দগুলি ও চিহ্নগুলি বিলুপ্ত হইবে।

56174.৪। ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের ধারা ১ এর সংশোধন

২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের ধারা ১ এর সংশোধন ৪।   উক্ত অধ্যাদেশের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "আধা-স্বায়ত্তশাসিত," শব্দগুলি ও চিহ্নগুলি বিলুপ্ত হইবে।

56175.৫। ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের ধারা ৩ এর সংশোধন

২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের ধারা ৩ এর সংশোধন ৫।  উক্ত অধ্যাদেশের ধারা ৩ এর দফা (গ) তে উল্লিখিত "আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি বিলুপ্ত হইবে।

56176.৬। ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশে ধারা ৩ক এর সন্নিবেশ

২০২৪ সনের ১১ নং অধ্যাদেশে ধারা ৩ক এর সন্নিবেশ ৬।  উক্ত অধ্যাদেশের ধারা ৩ এর পর নিম্নরূপ নূতন ধারা ৩ক সন্নিবেশিত হইবে, যথা:- "৩ক। চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সম্পর্কিত অন্যান্য বিধানের কার্যকারিতা। এই অধ্যাদেশের ধারা ৩ এ যাহা কিছুই থাকুক না কেন, যে সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের স্ব স্ব নিয়োগ বিধিমালা বা, ক্ষেত্রমত, প্রবিধানমালার কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বৎসরের অধিক নির্ধারিত রহিয়াছে, সেই সকল ক্ষেত্রে উক্তরূপ। নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকিবে।"।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.