নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০০৭-০৮ অর্থ বৎসর) আইন, ২০০৯
Act No. ৩ of 2009
Enacted: 2009-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২০০৮ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন। যেহেতু ২০০৮ সানের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১। (১) এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০০৭-০৮ অর্থ বৎসর) আইন, ২০০৯ নামে অভিহিত হইবে। (২) এই আইন ১৬ আষাঢ়, ১৪১৫ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০০৮ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
2.২। ২০০৭-০৮ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৮৪০৫,৯৩,২০,০০০ টাকা প্রদান
২০০৭-০৮ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৮৪০৫,৯৩,২০,০০০ টাকা প্রদান ২। এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ২০০৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরে যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সে সকল ব্যয় নির্বাহের জন্য উক্ত তফসিলের কলাম ৫ এ উল্লিখিত আঠার হাজার চারশত পাঁচ কোটি তিরানব্বই লক্ষ বিশ হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।
3.৩। নির্দিষ্টকরণ
নির্দিষ্টকরণ ৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইল।
