BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General41368. ১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন41369. ২। কর-ন্যায়পাল আইন, ২০০৫ (২০০৫ সনের ১৯ নং আইন ) রহিতকরণ ও হেফাজত

কর-ন্যায়পাল (রহিতকরণ ) আইন, ২০১১

Act No. ১০ of 2011

Enacted: 2011-01-01

Chapter 1
General

41368.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

কর-ন্যায়পাল আইন, ২০০৫ (২০০৫ সনের ১৯ নং আইন ) রহিতকরণকল্পে প্রনীত আইন যেহেতু কর-ন্যায়পাল আইন, ২০০৫ ( ২০০৫ সনের ১৯ নং আইন ) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১। (১) এই আইন কর-ন্যায়পাল (রহিতকরণ ) আইন, ২০১১ নামে অভিহিত হইবে । (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে ।

41369.২। কর-ন্যায়পাল আইন, ২০০৫ (২০০৫ সনের ১৯ নং আইন ) রহিতকরণ ও হেফাজত

কর-ন্যায়পাল আইন, ২০০৫ (২০০৫ সনের ১৯ নং আইন ) রহিতকরণ ও হেফাজত ২। (১) কর-ন্যায়পাল আইন, ২০০৫ (২০০৫ সনের ১৯ নং আইন ), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল । (২) উক্ত আইন রহিতকরণ সত্ত্বেও – (ক) উহার অধীন স্থাপিত কর-ন্যায়পাল কার্যালয়ের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও গচ্ছিত অর্থ এবং অন্য সকল প্রকার সম্পদ (যদি থাকে ), দলিল-দস্তাবেজ, ইত্যাদি সরকারের অনুকূলে ন্যস্ত হইবে ; (খ) উহার অধীন স্থাপিত কর-ন্যায়পাল কার্যালয়ের সকল দায়-দেনা (যদি থাকে) সরকারের উপর বর্তাইবে ; (গ) উহার অধীন দায়েরকৃত সকল অনিষ্পন্ন অভিযোগ, তদন্ত ও সাক্ষ্য, ইত্যাদি যদি থকে, বাতিল (abate) হইবে; এবং ঘ) কর-ন্যায়পাল কার্যালয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মরত কর্মচারীগণ Surplus Public Servants Absorption Ordinance,1985 (Ordinance No. XXIV of 1985) অনুসারে উদ্বৃত্ত হিসাবে ঘোষিত হইবেন এবং বিধি মোতাবেক আত্মীকৃত হইবেন ।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.