নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৭
Act No. ২৫ of 1987
Enacted: 1987-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা
১৯৮৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৮৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- সংক্ষিপ্ত শিরোনামা ১। এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৭ নামে অভিহিত হইবে।
2.২। ১৯৮৬-৮৭ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮৩৯,৩১,৭৩,০০০ টাকা প্রদান
১৯৮৬-৮৭ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮৩৯,৩১,৭৩,০০০ টাকা প্রদান ২। তফসিলের কলাম ২এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৮৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে আটশত ঊনচলিস্নশ কোটি একত্রিশ লৰ তিয়াত্তর হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে।
