নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৭
Act No. ২৬ of 1987
Enacted: 1987-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা
১৯৮৭-৮৮ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৮৭-৮৮ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- সংক্ষিপ্ত শিরোনামা ১। এই আইন নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৭ নামে অভিহিত হইবে।
2.২।১৯৮৭-৮৮ অর্থ বৎসরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৪৪১,৯১,২৫,০০০ টাকা অগ্রিম উত্তোলন
১৯৮৭-৮৮ অর্থ বৎসরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৪৪১,৯১,২৫,০০০ টাকা অগ্রিম উত্তোলন ২। তফসিলের কলাম ২এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যসমূহ পূরণকল্পে ১৯৮৭-৮৮ অর্থ বৎসরের কিছু অংশের ব্যয় বহনের জন্য তফসিলের কলাম ৩এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে দুই হাজার চারশত একচলিস্নশ কোটি, একানব্বই লক্ষ, পঁচিশ হাজার টাকা, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে।
