নির্দিষ্টকরণ আইন, ১৯৮৮
Act No. ৩৮ of 1988
Enacted: 1988-01-01
Chapter 1
General
34380.১। সংক্ষিপ্ত শিরোনামা
১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রযোজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৮৮ নামে অভিহিত হইবে৷
34381.২। ১৯৮৮-৮৯ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ১৩৭১৫,৯১,৯৫,০০০ টাকা উত্তোলন
১৯৮৮-৮৯ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ১৩৭১৫,৯১,৯৫,০০০ টাকা উত্তোলন ২৷ নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৮ (১৯৮৮ সালের ৩২ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত দুই হাজার সাত শত তেতালিশ কোটি আটার লক্ষ চলিশ হাজার টাকার অতিরিক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় হইতে পারে তা বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে তের হাজার সাত শত পনর কোটি একানব্বই লক্ষ পঁচানব্বই হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷
