BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন2. ২। ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ [* * *] আরোপ3. ৩। ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ [* * *] আদায়4. ৪। রহিতকরণ ও হেফাজত

ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ আইন, ১৯৮৮

Act No. ১ of 1988

Enacted: 1988-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

বন্যাজনিত কারণে অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য ও বন্যাত্তোর পুনর্বাসন কর্মসূচী বাস্ত্মবায়নের প্রয়োজনে অতিরিক্ত রাজস্ব সংগ্রহকল্পে প্রণীত আইন৷ যেহেতু বন্যাজনিত কারণে অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য ও বন্যাত্তোর পুনর্বাসন কর্মসূচী বাস্ত্মবায়নের প্রয়োজনে অতিরিক্ত রাজস্ব সংগ্রহকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন ১৷ (১) এই আইন ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 1 [* * *] আইন, ১৯৮৮ নামে অভিহিত হইবে৷ (২) ইহা ৩রা আশ্বিন, ১৩৯৪ বাং মোতাবেক ২০শে সেপ্টেম্বর, ১৯৮৭ ইং তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

2.২। ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ [* * *] আরোপ

ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 1 [* * *] আরোপ ২। আপাততঃ বলবৎ ‍‍অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন,- (ক) প্রথম তফসিলে উল্লিখিত বিষয়সমূহের উপর উহাদের প্রত্যেকটির বিপরীতে উল্লিখিত হারে ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 2 [* * *] 3 [* * *]

3.৩। ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ [* * *] আদায়

ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 1 [* * *] আদায় ৩৷ সরকার কর্তৃক, সরকারী গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা, প্রণীত বিধি অনুসারে এই আইনের অধীন ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 2 [* * *] আদায় করা যাইবে৷

4.৪। রহিতকরণ ও হেফাজত

রহিতকরণ ও হেফাজত ৪৷ (১) ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ ও লেভী অধ্যাদেশ ১৯৮৭ (অধ্যাদেশ নং ১৪, ১৯৮৭) এতদ্বারা রহিত করা হইল৷ (২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশ এর অধীন কৃত কোন কাজকর্ম বা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত বলিয়া গণ্য হইবে৷

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.