নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৮
Act No. ৩২ of 1988
Enacted: 1988-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা
১৯৮৮-৮৯ অর্থ বছরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুর দানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৮৮-৮৯ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৮ নামে অভিহিত হইবে৷
2.২। ১৯৮৮-৮৯ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৭৪৩,১৮,৪০,০০০ টাকা অগ্রিম উত্তোলন
১৯৮৮-৮৯ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৭৪৩,১৮,৪০,০০০ টাকা অগ্রিম উত্তোলন ২৷ তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যসমূহ পূরণকল্পে ১৯৮৮-৮৯ অর্থ বত্সরের কিছু অংশের ব্যয় বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকূল্যে দুই হাজার সাতশত তেতাল্লিশ কোটি আঠার লক্ষ, চল্লিশ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে৷
