ভূমি সংস্কার বোর্ড আইন, ১৯৮৯
Act No. ২৩ of 1989
Enacted: 1989-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
ভূমি সংস্কার বোর্ড গঠনের জন্য বিধান করার উদ্দেশ্যে প্রণীত আইন৷ যেহেতু ভূমি সংস্কার কর্মসূচী বাস্ত্মবায়ন এবং সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে ভূমি সংস্কার বোর্ড গঠনের জন্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন ১৷ (১) এই আইন ভূমি সংস্কার বোর্ড আইন, ১৯৮৯ নামে অভিহিত হইবে৷ (২) ইহা ২রা চৈত্র, ১৩৯৫ মোতাবেক ১৬ই মার্চ, ১৯৮৯ তারিখে বলবত্ হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
3.৩। আইনের প্রাধান্য
আইনের প্রাধান্য ৩৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে বিপরীত যাহা কিছুই থাকুক না কেন, এই আইন ও তদধীন প্রণীত বিধির বিধানাবলী কার্যকর থাকিবে৷
4.৪। ভূমি সংস্কার বোর্ড গঠন
ভূমি সংস্কার বোর্ড গঠন ৪৷ (১) এই আইন বলবত্ হইবার পর সরকার, যথাশীঘ্র সম্ভব, ভূমি সংস্কার বোর্ড নামে একটি বোর্ড গঠন করিবে৷ (২) একজন চেয়ারম্যান এবং অনধিক দুইজন সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে৷ (৩) বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহাদের চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে৷
5.৫। বোর্ডের কার্যাবলী
বোর্ডের কার্যাবলী ৫৷ বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- (ক) সরকার কর্তৃক অর্পিত ভূমি সংস্কার ও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন; (খ) কোন আইনের দ্বারা বা আইনের অধীন অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন৷
6.৬। বিধি প্রণয়ণের ক্ষমতা
বিধি প্রণয়ণের ক্ষমতা ৬৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷
