নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৯
Act No. ৩৪ of 1989
Enacted: 1989-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা
১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৯ নামে অভিহিত হইবে৷
2.২। ১৯৮৮-৮৯ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৮৪৫,৪৮,১৯,০০০ টাকা প্রদান
১৯৮৮-৮৯ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৮৪৫,৪৮,১৯,০০০ টাকা প্রদান ২৷ তফসিলের কলাম ২এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে দুই হাজার আট শত পঁয়তাল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ ঊনিশ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷
