BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনামা2. ২। ১৯৮৯-৯০ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩২৮২,৯৫,৯৬,০০০ টাকা অগ্রিম উত্তোলন3. ৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৯

Act No. ৩৫ of 1989

Enacted: 1989-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনামা

১৯৮৯-৯০ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৮৯-৯০ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৯ নামে অভিহিত হইবে৷

2.২। ১৯৮৯-৯০ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩২৮২,৯৫,৯৬,০০০ টাকা অগ্রিম উত্তোলন

১৯৮৯-৯০ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩২৮২,৯৫,৯৬,০০০ টাকা অগ্রিম উত্তোলন ২৷ তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যসমূহ পূরণকল্পে ১৯৮৯-৯০ অর্থ বত্সরের কিছু অংশের ব্যয় বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে তিন হাজার দুই শত বিরাশি কোটি পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে৷

3.৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনের জন্য অনুমোদিত অর্থসমূহ উক্ত অর্থ বত্সরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.