নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯০
Act No. ৪২ of 1990
Enacted: 1990-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা
১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন ৷ যেহেতু ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান সমীচীন ও প্রয়োজন; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯০ নামে অভিহিত হইবে৷
2.২। ১৯৮৯-৯০ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৯৭৬,৯৬,৬৩,০০০ টাকা প্রদান
১৯৮৯-৯০ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৯৭৬,৯৬,৬৩,০০০ টাকা প্রদান ২৷ তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে এক হাজার নয়শত ছিয়াত্তর কোটি ছিয়ানব্বই লক্ষ তেষট্টি হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷
