নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯০
Act No. ৪৩ of 1990
Enacted: 1990-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা
১৯৯০-৯১ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯০-৯১ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯০ নামে অভিহিত হইবে৷
2.২। ১৯৯০-৯১ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩৪৮৮,৩৯,২৫,০০০ টাকা অগ্রিম উত্তোলন
১৯৯০-৯১ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩৪৮৮,৩৯,২৫,০০০ টাকা অগ্রিম উত্তোলন ২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যসমূহ পূরণ-কল্পে ১৯৯০-৯১ অর্থ বত্সরের কিছু অংশের ব্যয় বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ সর্বসাকুল্যে তিন হাজার চার শত আটাশি কোটি ঊনচল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে৷
