BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনামা2. ২। ১৯৯০-৯১ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ১৭৪৪১,৯৬,২৩,০০০ টাকা উত্তোলন3. ৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ আইন, ১৯৯০

Act No. ৫৯ of 1990

Enacted: 1990-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনামা

১৯৯১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯০ নামে অভিহিত হইবে৷

2.২। ১৯৯০-৯১ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ১৭৪৪১,৯৬,২৩,০০০ টাকা উত্তোলন

১৯৯০-৯১ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ১৭৪৪১,৯৬,২৩,০০০ টাকা উত্তোলন ২৷ নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯০ (১৯৯০ সনের ৪৩ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত তিন হাজার চারশত আটাশি কোটি ঊনচল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকার অতিরিক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে সতের হাজার চারশত একচল্লিশ কোটি ছিয়ানব্বই লক্ষ তেইশ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷

3.৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.