নির্দিষ্টকরণ আইন, ১৯৯২
Act No. ২৬ of 1992
Enacted: 1992-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা
১৯৯৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯২ নামে অভিহিত হইবে৷
2.২। ১৯৯২-৯৩ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ২১০১৮,৮৭,০০,০০০ টাকা উত্তোলন
১৯৯২-৯৩ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ২১০১৮,৮৭,০০,০০০ টাকা উত্তোলন ২৷ নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯২ (১৯৯২ সালের ২০ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত চার হাজার দুইশত তিন কোটি সাতাত্তর লক্ষ চল্লিশ হাজার টাকার অতিরিক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে একুশ হাজার আঠার কোটি সাতাশি লক্ষ টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷
