নির্দিষ্টকরণ আইন, ১৯৯৩
Act No. ১৯ of 1993
Enacted: 1993-01-01
Chapter 1
General
1.১৷সংক্ষিপ্ত শিরোনামা
১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯৩ নামে অভিহিত হইবে৷
2.২৷ ১৯৯৩-৯৪ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৬৩৮৬,৫৯,১২,০০০ টাকা উত্তোলন
১৯৯৩-৯৪ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৬৩৮৬,৫৯,১২,০০০ টাকা উত্তোলন ২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার তিনশত ছিয়াশি কোটি ঊনষাট লক্ষ বার হাজার টাকা, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷
