নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৪
Act No. ১০ of 1994
Enacted: 1994-01-01
Chapter 1
General
1.১৷ সংক্ষিপ্ত শিরোনামা
১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৪ নামে অভিহিত হইবে৷
2.২৷ ১৯৯৩-৯৪ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৫৬৬,৯৮,৪২,০০০ টাকা প্রদান
১৯৯৩-৯৪ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৫৬৬,৯৮,৪২,০০০ টাকা প্রদান ২৷ তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৫ এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে চার হাজার পাঁচশত ছেষট্টি কোটি আটানব্বই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাত্র সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷
