নির্দিষ্টকরণ আইন, ১৯৯৪
Act No. ১২ of 1994
Enacted: 1994-01-01
Chapter 1
General
1.১৷ সংক্ষিপ্ত শিরোনামা
১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয় ; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯৪ নামে অভিহিত হইবে৷
2.২৷ ১৯৯৪-৯৫ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৮৭৯৩,৮৯,০৫,০০০ টাকা উত্তোলন
১৯৯৪-৯৫ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৮৭৯৩,৮৯,০৫,০০০ টাকা উত্তোলন ২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৫ এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে আটাশ হাজার সাতশত তিরানব্বই কোটি ঊননব্বই লক্ষ পাঁচ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷
