BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনামা2. ২। ১৯৯৪-৯৫ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩৮৩৬,৯৩,৪০,০০০ টাকা প্রদান3. ৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৫

Act No. ১১ of 1995

Enacted: 1995-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনামা

১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৫ নামে অভিহিত হইবে৷

2.২। ১৯৯৪-৯৫ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩৮৩৬,৯৩,৪০,০০০ টাকা প্রদান

১৯৯৪-৯৫ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩৮৩৬,৯৩,৪০,০০০ টাকা প্রদান ২৷ এই আইনের তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য উক্ত তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে তিন হাজার আটশত ছত্রিশ কোটি তিরানব্বই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷

3.৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে পরিশোধ ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.