BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনামা2. ২। ১৯৯৫-৯৬ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩২০৬০,৭৭,৩১,০০০ টাকা উত্তোলন3. ৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ আইন, ১৯৯৫

Act No. ১৩ of 1995

Enacted: 1995-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনামা

১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯৫ নামে অভিহিত হইবে৷

2.২। ১৯৯৫-৯৬ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩২০৬০,৭৭,৩১,০০০ টাকা উত্তোলন

১৯৯৫-৯৬ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩২০৬০,৭৭,৩১,০০০ টাকা উত্তোলন ২৷ এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য উক্ত তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে বত্রিশ হাজার ষাট কোটি সাতাত্তর লক্ষ একত্রিশ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷

3.৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে উক্ত তফসিলে বর্ণিত কার্যাদির জন্য নির্দিষ্ট করা হইবে৷

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.