সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬
Act No. ৩ of 1996
Enacted: 1996-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন ১৷ (১) এই আইন সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬ নামে অভিহিত হইবে৷ (২) ইহা ৮ই আষাঢ়, ১৪০৩ মোতাবেক ২২শে জুন, ১৯৯৬ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
2.২। ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮৪৩৫,৩৮,১৮,০০০ টাকা অগ্রিম উত্তোলন
১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮৪৩৫,৩৮,১৮,০০০ টাকা অগ্রিম উত্তোলন ২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যেসমূহ পূরণকল্পে ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের ব্যয় নির্বাহের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ সর্বসাকুল্যে আট হাজার চার শত পঁয়ত্রিশ কোটি আটত্রিশ লক্ষ আঠার হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে৷
3.৩। নির্দিষ্টকরণ
নির্দিষ্টকরণ ৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনের জন্য অনুমোদিত অর্থসমূহ উক্ত অর্থ বত্সরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷
