নির্দিষ্টকরণ আইন, ১৯৯৬
Act No. ১৭ of 1996
Enacted: 1996-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা
১৯৯৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯৬ নামে অভিহিত হইবে৷
2.২। ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ২৫৩০৬,১৪,৫৫,০০০ টাকা উত্তোলন
১৯৯৬-৯৭ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ২৫৩০৬,১৪,৫৫,০০০ টাকা উত্তোলন ২৷ সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ৩ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত আট হাজার চারশত পঁয়ত্রিশ কোটি আটত্রিশ লক্ষ আঠার হাজার টাকার অতিরিক্ত এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৭ সালের ৩০শে জুন তারিখ সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ সর্বসাকুল্যে পঁচিশ হাজার তিনশত ছয় কোটি চৌদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷
