নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৮
Act No. ১৩ of 1998
Enacted: 1998-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা
১৯৯৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৮ নামে অভিহিত হইবে৷
2.২। ১৯৯৭-৯৮ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৮৭৮,৯৯,২০,০০০ টাকা প্রদান
১৯৯৭-৯৮ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৮৭৮,৯৯,২০,০০০ টাকা প্রদান ২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা নির্বাহের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে এক হাজার আটশত আটাত্তর কোটি নিরানব্বই লতগ বিশ হাজার টাকা মাত্র, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷
