BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনামা2. ২। ১৯৯৯-২০০০ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৪৮৯,৬৮,০৯,০০০ টাকা প্রদান3. ৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০০

Act No. ১৩ of 2000

Enacted: 2000-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনামা

২০০০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০০ নামে অভিহিত হইবে৷

2.২। ১৯৯৯-২০০০ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৪৮৯,৬৮,০৯,০০০ টাকা প্রদান

১৯৯৯-২০০০ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৪৮৯,৬৮,০৯,০০০ টাকা প্রদান ২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ২০০০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা নির্বাহের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে চার হাজার চারশত ঊননব্বই কোটি আটষট্টি লক্ষ নয় হাজার টাকা মাত্র, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷

3.৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ২০০০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইল৷

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.