BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনামা2. ২। ২০০০-২০০১ অর্থ-বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩১০০,৭৩,৬৪,০০০ টাকা প্রদান3. ৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০১

Act No. ২৮ of 2001

Enacted: 2001-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনামা

২০০১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ১। এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০১ নামে অভিহিত হইবে।

2.২। ২০০০-২০০১ অর্থ-বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩১০০,৭৩,৬৪,০০০ টাকা প্রদান

২০০০-২০০১ অর্থ-বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩১০০,৭৩,৬৪,০০০ টাকা প্রদান ২। ২০০১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বছরে যে সকল ব্যয় উক্ত বছরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫-এ উলি্লখিত তিন হাজার একশত কোটি তেহাত্তর লক্ষ চৌষট্টি হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

3.৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরে তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫-এ উলি্লখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.