BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন2. ২। ২০০১-২০০২ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৬৬০৭,৫২,২০,০০০ টাকা উত্তোলন3. ৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ আইন, ২০০১

Act No. ৩১ of 2001

Enacted: 2001-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২০০২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন ১৷ (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০০১ নামে অভিহিত হইবে৷ (২) ইহা ১লা জুলাই, ২০০১ইং তারিখে কার্যকর হইবে৷

2.২। ২০০১-২০০২ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৬৬০৭,৫২,২০,০০০ টাকা উত্তোলন

২০০১-২০০২ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৬৬০৭,৫২,২০,০০০ টাকা উত্তোলন ২৷ ২০০২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বছরে যে সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত ছাপ্পান্ন হাজার ছয়শত সাত কোটি বায়ান্ন লক্ষ বিশ হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷

3.৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.