জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) আইন, ২০০২
Act No. ৪ of 2002
Enacted: 2002-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা
জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন, ২০০১ রহিতকরণকল্পে প্রণীত আইন৷ যেহেতু জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন, ২০০১ (২০০১ সনের ২নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) আইন, ২০০২ নামে অভিহিত হইবে৷
2.২। ২০০১ সনের ২নং আইন রহিতকরণ
২০০১ সনের ২নং আইন রহিতকরণ ২৷ জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন, ২০০১ (২০০১ সনের ২নং আইন) এতদ্দ্বারা রহিত করা হইল৷
