BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনামা2. ২। ২০০০ সনের ৭ নং আইনের রহিতকরণ3. ৩। হেফাজত

জননিরাপত্তা (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০০২

Act No. ৬ of 2002

Enacted: 2002-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনামা

জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ রহিতকরণকল্পে প্রণীত আইন৷ যেহেতু জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ (২০০০ সনের ৭নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন জননিরাপত্তা (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০০২ নামে অভিহিত হইবে৷

2.২। ২০০০ সনের ৭ নং আইনের রহিতকরণ

২০০০ সনের ৭ নং আইনের রহিতকরণ ২৷ জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ (২০০০ সনের ৭নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল৷

3.৩। হেফাজত

হেফাজত ৩৷ উক্ত আইন রহিতকরণ সত্ত্বেও- (ক) সরকার কর্তৃক মামলা প্রত্যাহৃত না হইলে সংশ্লিষ্ট কোন ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত, অধিকতর তদন্ত, মামলার বিচার, আপীল এবং অন্যান্য কার্যধারা অব্যাহত থাকিবে; (খ) উক্ত আইনের অধীন স্থাপিত সকল ট্রাইব্যুনাল, সরকার কর্তৃক সরকারী গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ্ত না করা পর্যন্ত, বহাল থাকিবে৷

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.