BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন2. ২। ২০০২-০৩ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৮২৪৩,৭২,১১,০০০/- টাকা উত্তোলন3. ৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ আইন, ২০০২

Act No. ১৫ of 2002

Enacted: 2002-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন ১৷ (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০০২ নামে অভিহিত হইবে৷ (২) ইহা ১লা জুলাই, ২০০২ তারিখে কার্যকর হইবে৷

2.২। ২০০২-০৩ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৮২৪৩,৭২,১১,০০০/- টাকা উত্তোলন

২০০২-০৩ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৮২৪৩,৭২,১১,০০০/- টাকা উত্তোলন ২৷ ২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বছরে যে সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত আটান্ন হাজার দুইশত তেতাল্লিশ কোটি বাহাত্তর লক্ষ এগার হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷

3.৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.