নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৩
Act No. ১৬ of 2003
Enacted: 2003-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনামা
২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৩ নামে অভিহিত হইবে৷
2.২। ২০০২-২০০৩ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ২১৫০,২২,৫৩,০০০.০০ টাকা প্রদান
০০ টাকা প্রদান ২৷ ২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় উক্ত বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত দুই হাজার একশত পঞ্চাশ কোটি বাইশ লক্ষ তেপ্পান্ন হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷
