BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন2. ২। ২০০৩-০৪ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৬৫৫৫৮,১৯,০৯,০০০/- টাকা উত্তোলন3. ৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ আইন, ২০০৩

Act No. ১৮ of 2003

Enacted: 2003-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন ১৷ (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০০৩ নামে অভিহিত হইবে৷ (২) ইহা ১লা জুলাই, ২০০৩ ইং তারিখে কার্যকর হইবে৷

2.২। ২০০৩-০৪ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৬৫৫৫৮,১৯,০৯,০০০/- টাকা উত্তোলন

২০০৩-০৪ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৬৫৫৫৮,১৯,০৯,০০০/- টাকা উত্তোলন ২৷ ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত পঁয়ষট্টি হাজার পাঁচশত আটান্ন কোটি ঊনিশ লক্ষ নয় হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷

3.৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.