নির্দিষ্টকরণ আইন, ২০০৪
Act No. ১৭ of 2004
Enacted: 2004-01-01
Chapter 1
General
1.১.সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন ১৷ (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০০৪ নামে অভিহিত হইবে৷ (২) ইহা ১লা জুলাই, ২০০৪ইং তারিখে কার্যকর হইবে৷
2.২.২০০৪-০৫ অর্থ- বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৭২৭৫২,৩৫,৯৯,০০০/- টাকা প্রদান
২০০৪-০৫ অর্থ- বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৭২৭৫২,৩৫,৯৯,০০০/- টাকা প্রদান ২৷ ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত বাহাত্তর হাজার সাতশত বায়ান্ন কোটি পঁয়ত্রিশ লক্ষ নিরানব্বই হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷
