নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৫
Act No. ১৫ of 2005
Enacted: 2005-01-01
Chapter 1
General
1.১.সংক্ষিপ্ত শিরোনামা
২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ১৷ এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৫ নামে অভিহিত হইবে৷
2.২.২০০৪-২০০৫ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৮৯৫,৩২,৯০,০০০ টাকা প্রদান
২০০৪-২০০৫ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৮৯৫,৩২,৯০,০০০ টাকা প্রদান ২৷ ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় উক্ত বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত চার হাজার আটশত পঁচানব্বই কোটি বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷
