নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৬
Act No. ২৩ of 2006
Enacted: 2006-01-01
Chapter 1
General
1.১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন যেহেতু ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১৷ (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০০৬ নামে অভিহিত হইবে৷ (২) ইহা ১ জুলাই, ২০০৬ইং তারিখে কার্যকর হইবে৷
2.২৷ ২০০৬-০৭ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮৮৭৩২,০৮,৩৭,০০০ টাকা প্রদান
২০০৬-০৭ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮৮৭৩২,০৮,৩৭,০০০ টাকা প্রদান ২৷ ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত আটাশি হাজার সাত শত বত্রিশ কোটি আট লক্ষ সাঁইত্রিশ হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷
