BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনাম2. ২। ২০১০-২০১১ অর্থ বৎসরের জন্য সংযু্ক্ত তহবিল হইতে ৭৭৭৯,০২,৮৫,০০০ (সাত হাজার সাতশত ঊনআশি কোটি দুই লক্ষ পঁচাশি হাজার) টাকা প্রদান3. ৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১১

Act No. ৯ of 2011

Enacted: 2011-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনাম

২০১১ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন যেহেতু ২০১১ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- সংক্ষিপ্ত শিরোনাম ১। (১) এই আইন " নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১১ " নামে অভিহিত হইবে।

2.২। ২০১০-২০১১ অর্থ বৎসরের জন্য সংযু্ক্ত তহবিল হইতে ৭৭৭৯,০২,৮৫,০০০ (সাত হাজার সাতশত ঊনআশি কোটি দুই লক্ষ পঁচাশি হাজার) টাকা প্রদান

২০১০-২০১১ অর্থ বৎসরের জন্য সংযু্ক্ত তহবিল হইতে ৭৭৭৯,০২,৮৫,০০০ (সাত হাজার সাতশত ঊনআশি কোটি দুই লক্ষ পঁচাশি হাজার) টাকা প্রদান ২ । ২০১১ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৭৭৭৯,০২,৮৫,০০০ (সাত হাজার সাতশত ঊনআশি কোটি দুই লক্ষ পঁচাশি হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

3.৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩। এই আইন দ্বারা সংযু্ক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.