BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনাম2. ২। ২০১৩-২০১৪ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮০৬৬,২৫,৭৯,০০০ (আট হাজার ছিষট্টি কোটি পঁচিশ লক্ষ ঊনআশি হাজার) টাকা প্রদান3. ৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৪

Act No. ৩ of 2014

Enacted: 2014-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনাম

২০১৪ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযু্ক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন। যেহেতু ২০১৪ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনাম ১। এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৪ নামে অভিহিত হইবে।

2.২। ২০১৩-২০১৪ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮০৬৬,২৫,৭৯,০০০ (আট হাজার ছিষট্টি কোটি পঁচিশ লক্ষ ঊনআশি হাজার) টাকা প্রদান

২০১৩-২০১৪ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮০৬৬,২৫,৭৯,০০০ (আট হাজার ছিষট্টি কোটি পঁচিশ লক্ষ ঊনআশি হাজার) টাকা প্রদান ২। ২০১৪ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৮০৬৬,২৫,৭৯,০০০ (আট হাজার ছিষট্টি কোটি পঁচিশ লক্ষ ঊনআশি হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

3.৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৪ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.