BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন2. ২। সংজ্ঞা3. ৩। আর্থিক সংস্থান4. ৪। ব্যাংকের আমানতদার5. ৫। চুক্তির কতিপয় বিশেষ বিধানের আইনের মর্যাদা6. ৬। চুক্তির অধীন বাধ্যবাধকতা এবং দায়িত্ব পালনে পদক্ষেপ গ্রহণের ক্ষমতা7. ৭। বিধি প্রণয়নের ক্ষমতা8. ৮। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আইন, ২০১৬

Act No. ৫ of 2016

Enacted: 2016-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ উহাতে প্রতিষ্ঠাতা সদস্য হইয়াছে; এবং যেহেতু চুক্তি বাস্তবায়নসহ ব্যাংকের সদস্য হিসাবে দায়-দায়িত্ব পালনকল্পে ও আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১। (১) এই আইন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আইন, ২০১৬ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

2.২। সংজ্ঞা

সংজ্ঞা ২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে - (১) ‘‘চুক্তি’’ অর্থ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার Articles of Agreement; (২)‘‘ব্যাংক’’ অর্থ চুক্তির অধীন প্রতিষ্ঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক; (৩) ‘‘সদস্য’’ অর্থ ব্যাংকের সদস্য।

3.৩। আর্থিক সংস্থান

আর্থিক সংস্থান ৩। (১) চুক্তির Article 5 ও 6 এর অধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে প্রদেয় প্রয়োজনীয় সমুদয় অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদত্ত হইবে। (২) চুক্তি অনুসারে ব্যাংক হইতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ সংযুক্ত তহবিলে জমা হইবে।

4.৪। ব্যাংকের আমানতদার

ব্যাংকের আমানতদার ৪। বাংলাদেশে অবস্থিত উক্ত ব্যাংকের ধারণকৃত বাংলাদেশি মুদ্রা বা অন্যান্য পরিসম্পদের আমানতদার (depository) হইবে বাংলাদেশ ব্যাংক।

5.৫। চুক্তির কতিপয় বিশেষ বিধানের আইনের মর্যাদা

চুক্তির কতিপয় বিশেষ বিধানের আইনের মর্যাদা ৫। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের সহিত সংযোজিত তফসিলে বিধৃত চুক্তির Chapter IX এর বিধানাবলী বাংলাদেশের আইনের ক্ষমতার মর্যাদাসম্পন্ন হইবে: তবে শর্ত থাকে যে, চুক্তির Chapter IX এর Article 51 এর Exemption from Taxation সংক্রান্ত বিধানের এমন কোন ব্যাখ্যা করা যাইবে না যাহা - (ক) ব্যাংক কর্তৃক কোনো প্রকার পণ্য শুল্কমুক্তভাবে আমদানি করা হইলে পরবর্তীতে কোনো নিয়ন্ত্রণ ছাড়া বাংলাদেশে উহা বিক্রয়ের অধিকার বর্তায়; অথবা (খ) বিক্রীত পণ্যের মূল্যের অংশ হিসাবে ব্যাংককে শুল্ক বা কর হইতে অব্যাহতি প্রদান করে বা প্রদত্ত সেবার মূল্যের অধিক হয়। (২) সরকার, গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পরবর্তীতে যথাযথভাবে প্রণীত ও গৃহীত চুক্তির সংশোধনীর সহিত সামঞ্জস্য রাখিয়া এই আইনের সহিত সংযোজিত তফসিল সংশোধন করিতে পারিবে।

6.৬। চুক্তির অধীন বাধ্যবাধকতা এবং দায়িত্ব পালনে পদক্ষেপ গ্রহণের ক্ষমতা

চুক্তির অধীন বাধ্যবাধকতা এবং দায়িত্ব পালনে পদক্ষেপ গ্রহণের ক্ষমতা ৬। সরকার চুক্তির অধীন আর্থিক বাধ্যবাধকতা ও দায়িত্ব পালনে বিবেচ্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ এবং সব ধরনের ব্যবস্থা গ্রহণ করিবে।

7.৭। বিধি প্রণয়নের ক্ষমতা

বিধি প্রণয়নের ক্ষমতা ৭। সরকার, গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিধি প্রণয়ন করিতে পারিবে।

8.৮। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ ৮।(১) এই আইন প্রবর্তনের পর সরকার, গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজীতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে। (২) বাংলা পাঠ ও ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.