BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন2. ২। ২০১৬-২০১৭ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৬৪৫৫৩,৯৭,৮৫,০০০ (চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত তিপ্পান্ন কোটি সাতানববই লক্ষ পঁচাশি হাজার) টাকা প্রদান3. ৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ আইন, ২০১৬

Act No. ২৯ of 2016

Enacted: 2016-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২০১৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন যেহেতু ২০১৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয় ; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১। (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০১৬ নামে অভিহিত হইবে। (২) ইহা ১৭ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে।

2.২। ২০১৬-২০১৭ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৬৪৫৫৩,৯৭,৮৫,০০০ (চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত তিপ্পান্ন কোটি সাতানববই লক্ষ পঁচাশি হাজার) টাকা প্রদান

২০১৬-২০১৭ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৬৪৫৫৩,৯৭,৮৫,০০০ (চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত তিপ্পান্ন কোটি সাতানববই লক্ষ পঁচাশি হাজার) টাকা প্রদান ২। ২০১৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৪৬৪৫৫৩,৯৭,৮৫,০০০ (চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত তিপ্পান্ন কোটি সাতানব্বই লক্ষ পঁচাশি হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

3.৩। নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.