BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনাম2. ২। ২০১৯-২০২০ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৬৫১৬,১১,১০,০০০ (ছেচল্লিশ হাজার পাঁচশত ষোল কোটি এগারো লক্ষ দশ হাজার) টাকা প্রদান3. ৩।নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২০

Act No. ৮ of 2020

Enacted: 2020-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনাম

২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনাম ১। এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২০ নামে অভিহিত হইবে।

2.২। ২০১৯-২০২০ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৬৫১৬,১১,১০,০০০ (ছেচল্লিশ হাজার পাঁচশত ষোল কোটি এগারো লক্ষ দশ হাজার) টাকা প্রদান

২০১৯-২০২০ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৬৫১৬,১১,১০,০০০ (ছেচল্লিশ হাজার পাঁচশত ষোল কোটি এগারো লক্ষ দশ হাজার) টাকা প্রদান ২। ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৪৬৫১৬ ,১১,১০,০০০ (ছেচল্লিশ হাজার পাঁচশত ষোল কোটি এগারো লক্ষ দশ হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে ।

3.৩।নির্দিষ্টকরণ

নির্দিষ্টকরণ ৩ । এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.