BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন2. ২। ২০১৮ সনের ৬৬ নং আইন এর ধারা ৮ এর সংশোধন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) আইন, ২০২১

Act No. ০২ of 2021

Enacted: 2021-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

*** সংশোধনীসমূহ মূল আইন ( বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ ) এ অন্তর্ভূক্ত করা হয়েছে *** বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ (২০১৮ সনের ৬৬ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১। (১) এই আইন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) আইন, ২০২১ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

2.২। ২০১৮ সনের ৬৬ নং আইন এর ধারা ৮ এর সংশোধন

২০১৮ সনের ৬৬ নং আইন এর ধারা ৮ এর সংশোধন ২। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ (২০১৮ সনের ৬৬ নং আইন) এর ধারা ৮ এর বিদ্যমান বিধান উপ-ধারা (১) হিসাবে সংখ্যায়িত হইবে এবং অতঃপর নিম্নরূপ উপ-ধারা (২) সংযোজিত হইবে, যথাঃ- “( ২ ) উপ - ধারা ( ১ ) এর দফা ( ঘ ) এ যাহা কিছুই থাকুক না কেন , যদি অতিমারি ( pandemic), মহামারী ( epidemic), দৈব - দুর্বিপাক ( Act of God) এর কারণে বা সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত কোনো অনিবার্য পরিস্থিতিতে , কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পরীক্ষা গ্রহণ , ফল প্রকাশ এবং সনদ প্রদান করা সম্ভব না হইলে , সরকার , সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা , কোনো বিশেষ বৎসরের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা গ্রহণ ব্যতীত বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করিয়া , উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত পদ্ধতিতে মূল্যায়ন এবং সনদ প্রদানের জন্য নির্দেশনাবলি জারি করিতে পারিবে। ”।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.