নির্দিষ্টকরণ আইন, ২০২১
Act No. ১২ of 2021
Enacted: 2021-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২০২২ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন যেহেতু ২০২২ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১। (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০২১ নামে অভিহিত হইবে। (২) ইহা ১৭ আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০২১ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে।
2.২। ২০২১-২০২২ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৭৯২৯১২,৯৫,০৯,০০০ (সাত লক্ষ বিরানব্বই হাজার নয়শত বারো কোটি পঁচানব্বই লক্ষ নয় হাজার) টাকা প্রদান
২০২১-২০২২ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৭৯২৯১২,৯৫,০৯,০০০ (সাত লক্ষ বিরানব্বই হাজার নয়শত বারো কোটি পঁচানব্বই লক্ষ নয় হাজার) টাকা প্রদান ২। ২০২২ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৭৯২৯১২,৯৫,০৯,০০০ (সাত লক্ষ বিরানব্বই হাজার নয়শত বারো কোটি পঁচানব্বই লক্ষ নয় হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।
