বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০২১
Act No. ২২ of 2021
Enacted: 2021-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
*** সংশোধনীসমূহ মূল আইন ( বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ ) এ অন্তর্ভূক্ত করা হয়েছে *** বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১০ সনের ৫৪ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১। (১) এই আইন বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০২১ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
2.২। ২০১০ সনের ৫৪ নং আইনের ধারা ১ এর সংশোধন
২০১০ সনের ৫৪ নং আইনের ধারা ১ এর সংশোধন ২। বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১০ সনের ৫৪ নং আইন) এর ধারা ১ এর উপ-ধারা (২) এ উল্লিখিত ‘‘১১ (এগার) বৎসর’’ সংখ্যা, বন্ধনী এবং শব্দগুলির পরিবর্তে ‘‘১৬ (ষোল) বৎসর’’ সংখ্যা, বন্ধনী এবং শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
