BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন2. ২। ২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ৯ এর সংশোধন3. ৩। ২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন

বাংলাদেশ পরমানু শক্তি কমিশন (সংশোধন) আইন, ২০২২

Act No. ১৮ of 2022

Enacted: 2022-01-01

Chapter 1
General

1.সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন , ২০১৭ এর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন , ২০১৭ ( ২০১৭ সনের ২৩ নং আইন ) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় ; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : - সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১ । ( ১ ) এই আইন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ( সংশোধন ) আইন , ২০২২ নামে অভিহিত হইবে । ( ২ ) ইহা অবিলম্বে কার্যকর হইবে ।

2.২। ২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ৯ এর সংশোধন

২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ৯ এর সংশোধন ২ । বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন , ২০১৭ ( ২০১৭ সনের ২৩ নং আইন ), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত , এর ধারা ৯ এর উপ - ধারা ( ২ ) এ উল্লিখিত “ সচিব ” শব্দটির পরিবর্তে “ পরিচালক ( প্রশাসন )” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে ।

3.৩। ২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন

২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন ৩ । উক্ত আইনের ধারা ১১ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১১ প্রতিস্থাপিত হইবে , যথা : ¾ ১১ । পরিচালক ( অর্থ ) ও পরিচালক ( প্রশাসন ) । - সরকার , কমিশনকে সহায়তা প্রদানের জন্য , সার্বক্ষণিক একজন পরিচালক ( অর্থ ) ও একজন পরিচালক ( প্রশাসন ) নিয়োগ করিবে ।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.