সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৩
Act No. ১৮ of 2023
Enacted: 2023-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
সরকারি চাকরি আইন, ২০১৮ এর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :— সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১। (১) এই আইন সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৩ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
2.২। ২০১৮ সনের ৫৭ নং আইনের ধারা ১ এর সংশোধন
২০১৮ সনের ৫৭ নং আইনের ধারা ১ এর সংশোধন ২। সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ১ এর- (ক) উপ-ধারা (৩) এ উল্লিখিত “এই আইনের বিধানাবলি” শব্দগুলির পরিবর্তে “এই আইনের বিধানাবলি, উপ-ধারা (৪ক) সাপেক্ষে,” শব্দগুলি, কমাগুলি, চিহ্ন, সংখ্যা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (৩) এর দফা (ক) এ উল্লিখিত “চাকরি বা” শব্দগুলি বিলুপ্ত হইবে; (গ) উপ-ধারা (৪) এর পর নিম্নরুপ নূতন উপ-ধারা (৪ক) সন্নিবেশিত হইবে, যথা:- “(৪ক) উপ-ধারা (৪) এর উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের ধারা ১৫, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৪৫ এর বিধানসমূহ স্ব-শাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীগণের জন্যও প্রযোজ্য হইবে।”।
3.৩। ২০১৮ সনের ৫৭ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন
২০১৮ সনের ৫৭ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ৪৮ এ উল্লিখিত “৫১” সংখ্যার পরিবর্তে “৪৯” সংখ্যা প্রতিস্থাপিত হইবে।
4.৪। ২০১৮ সনের ৫৭ নং আইনের ধারা ৫০ এর সংশোধন
২০১৮ সনের ৫৭ নং আইনের ধারা ৫০ এর সংশোধন ৪। উক্ত আইনের ধারা ৫০ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “১৭” সংখ্যার পরিবর্তে “১৫” সংখ্যা প্রতিস্থাপিত হইবে।
