নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৪
Act No. ০৪ of 2024
Enacted: 2024-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনাম
২০২৪ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু ২০২৪ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:— সংক্ষিপ্ত শিরোনাম ১। এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৪ নামে অভিহিত হইবে।
2.২। ২০২৩-২০২৪ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩৭৮১৭,৪০,৫৭,০০০ (সাঁইত্রিশ হাজার আটশত সতেরো কোটি চল্লিশ লক্ষ সাতান্ন হাজার) টাকা প্রদান
২০২৩-২০২৪ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩৭৮১৭,৪০,৫৭,০০০ (সাঁইত্রিশ হাজার আটশত সতেরো কোটি চল্লিশ লক্ষ সাতান্ন হাজার) টাকা প্রদান ২। ২০২৪ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৩৭৮১৭,৪০,৫৭,০০০ (সাঁইত্রিশ হাজার আটশত সতেরো কোটি চল্লিশ লক্ষ সাতান্ন হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।
