BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন2. ২। ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন3. ৩। ২০১২ সনের ৪৭ নং আইনের দ্বিতীয় তফসিল এর সংশোধন4. ৪। ২০১২ সনের ৪৭ নং আইনের তৃতীয় তফসিল এর সংশোধন5. ৬। ২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশের ধারা ৯ এর সংশোধন

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

Act No. ০১ of 2025

Enacted: 2025-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১।  (১) এই অধ্যাদেশ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

2.২। ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন ২। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- (ক) দফা (৪৮) এ উল্লিখিত "৫০ (পঞ্চাশ) লক্ষ" সংখ্যা, শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে "৩০ (ত্রিশ) লক্ষ” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং (খ) দফা (৫৭) এ উল্লিখিত "৩ (তিন) কোটি" সংখ্যা, শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে "৫০ (পঞ্চাশ) লক্ষ” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

3.৩। ২০১২ সনের ৪৭ নং আইনের দ্বিতীয় তফসিল এর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের দ্বিতীয় তফসিল এর সংশোধন ৩।  উক্ত আইনের দ্বিতীয় তফসিল এর— (ক) টেবিল-১ (আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত— (অ) শিরনামা সংখ্যা ০৮.০২ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৩০" সংখ্যার পরিবর্তে "৪৫" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; (আ) শিরনামা সংখ্যা ০৮.০৪, ০৮.০৫, ০৮.০৬, ০৮.০৭, ০৮.০৮, ০৮.০৯ ও ০৮.১০ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "২০" সংখ্যার পরিবর্তে "৩০" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; (ই) শিরনামা সংখ্যা ২০.০৯ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "২০" সংখ্যার পরিবর্তে "৩০" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; (ঈ) শিরনামা সংখ্যা ২৪.০১ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "৬০" সংখ্যার পরিবর্তে "১০০" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; (উ) শিরনামা সংখ্যা ৩২.০৮, ৩২.০৯ ও ৩২.১০ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "২০" সংখ্যার পরিবর্তে "৩০" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; (ঊ) শিরনামা সংখ্যা ৩৪.০১ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "৪৫" সংখ্যার পরিবর্তে "৬০" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; এবং (ঋ) শিরনামা সংখ্যা ৩৪.০২ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "২০" সংখ্যার পরিবর্তে "৩০" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; (খ) টেবিল-২ (সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত— (অ) শিরনামা সংখ্যা ২০.০৯ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "১০" সংখ্যার পরিবর্তে "১৫" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; (আ) শিরনামা সংখ্যা ২২.০২ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:— "২২.০২ ২২০২.১০.০০ কার্বনেটেড বেভারেজ [বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে নির্ধারিত মাত্রার উপাদান সম্বলিত পানীয় যাতে ক্যাফেইনের মাত্রা সর্বোচ্চ ১৪৫ মিলিগ্রাম/প্রতি লিটার] ৩০ ২২০২.৯৯.০০ বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে সংজ্ঞায়িত কার্বনেটেড বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয় ৪০ সংশ্লিষ্ট এইচ , এস, কোড আর্টিফিসিয়াল / ফ্লেভার ড্রিংকস ও ইলেক্ট্রোলাইট ড্রিংকস (কার্বোনেটেড) ৩০ আর্টিফিসিয়াল / ফ্লেভার ড্রিংকস ও ইলেক্ট্রোলাইট ড্রিংকস (নন-কার্বোনেটেড) ১৫ ’’; (ই) শিরনামা সংখ্যা ২৪.০২ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S Code) ২৪০২.২০.০০ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৬৬"  সংখ্যার পরিবর্তে "৬৭” সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; এবং (ঈ) শিরনামা সংখ্যা ৩২.০৮ হইতে ৩২.১০ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "৫" সংখ্যার পরিবর্তে "১০” সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; (গ) টেবিল-৩ (সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবাসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা S১০০১ ও S০১২ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে যথাক্রমে নিম্নরূপ শিরনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:- " S ০০১ S ০০১ . ০০ হোটেল ও রেস্তোঁরা: S ০০১.১০ হোটেল: আবাসন , খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি হোটেলে মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোনো ধরনের "ফ্লোর শো" এর আয়োজন করা হয় কেবল ঐ সকল বিলের উপর (বৎসরে একদিনের জন্য করা হইলেও) ৩০ S ০০১.২০ রেস্তোঁরা: খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি রেস্তোঁরায় মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোনো ধরনের "ফ্লোর শো" এর আয়োজন করা হয় কেবল ঐ সকল বিলের উপর (বৎসরে একদিনের জন্য করা হইলেও) ৩০ S০১২ S ০১২.১০ টেলিফোন: শুধুমাত্র মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা ২৩ S ০১২.১৪ ইন্টারনেট সংস্থা: (আইএসপি) ১০ ’’ ।

4.৪। ২০১২ সনের ৪৭ নং আইনের তৃতীয় তফসিল এর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের তৃতীয় তফসিল এর সংশোধন ৪।  উক্ত আইনের তৃতীয় তফসিল এর- (ক) টেবিল-১ ('খণ্ড-ক'-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর- (অ) শিরনামা সংখ্যা ১১.০৫ ও ১১.০৮ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (আ) শিরনামা সংখ্যা ১৯.০৫ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ই) শিরনামা সংখ্যা ২০.০১, ২০.০২ ও ২০.০৮ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ঈ) শিরনামা সংখ্যা ২৭.১০, ২৭.১১ ও ২৭.১৩ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (উ) শিরনামা সংখ্যা ৩৯.২০ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ঊ) শিরনামা সংখ্যা ৬৮,০২ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ঋ) শিরনামা সংখ্যা ৭২.০২, ৭২.০৯, ৭২.১০, ৭২.১২ ও ৭২.১৭ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (এ) শিরনামা সংখ্যা ৮৫.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ঐ) শিরনামা সংখ্যা ৯০.০৩ ও ৯০.০৪ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং (ও) শিরনামা সংখ্যা ৯৪.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (খ) টেবিল-১ ('খণ্ড-খ'-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর- (অ) শিরনামা সংখ্যা S০০১ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং (আ) শিরনামা সংখ্যা S০১৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (গ) টেবিল-২ ('খণ্ড-ক'-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর- (অ) শিরনামা সংখ্যা ৪৮.১৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং (আ) শিরনামা সংখ্যা ৯০.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ঘ) টেবিল-২ ('খণ্ড-খ'-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর- (অ) শিরনামা সংখ্যা S০০১ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (আ) শিরনামা সংখ্যা S০২২ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ই) শিরনামা সংখ্যা S০৩৭ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং (ঈ) শিরনামা সংখ্যা S০৭৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ঙ) টেবিল-৩ ('খণ্ড-ক'-মুসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর- খণ্ড (অ) শিরনামা সংখ্যা ৬৮.১০ এবং উহা বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং (আ) শিরনামা সংখ্যা ৭৩.০৮ এবং উহা বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (চ) টেবিল-৩ ('খণ্ড-খ'-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর- (অ) শিরনামা সংখ্যা S০০৩ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (আ) শিরনামা সংখ্যা S০০৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ই) শিরনামা সংখ্যা S০১৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ঈ) শিরনামা সংখ্যা S০২৩ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (উ) শিরনামা সংখ্যা S০৩১ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ঊ) শিরনামা সংখ্যা S০৩৬ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে যথা:- " S ০৩৭ S ০৩৭.০০ যোগনদার ( Procurement Provider) ১০%" ; এবং (ঋ) শিরনামা সংখ্যা S০৪২, S০৪৭, S০৪৮, S০৫৩, S০৬৩, S০৬৫ ও S০৭৬ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ছ) অনুচ্ছেদ (৩) এ উল্লিখিত ‘‘স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে ৫ শতাংশ। তবে, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ২.৪ শতাংশ এবং ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও এলপি গ্যাস এর ক্ষেত্রে মূসক হার হইবে ২ শতাংশ।’’ শব্দগুলি, সংখ্যগুলি ও চিহ্নগুলির পরিবর্তে "স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে ৭.৫ শতাংশ। তবে, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ৩ শতাংশ এবং ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল এর ক্ষেত্রে মূসক হার হইবে ২ শতাংশ।” শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে।

5.৬। ২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশের ধারা ৯ এর সংশোধন

২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশের ধারা ৯ এর সংশোধন ৬। উক্ত অধ্যাদেশের ধারা ৯ এ উল্লিখিত “প্রয়োজনীয় জনবল” শব্দগুলির পরিবর্তে “প্রয়োজনীয় জনবল বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.