শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ [রহিত]
Act No. ০৬ of 2025
Enacted: 2025-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২৩ (২০২৩ সনের ২৩ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:— সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১। (১) এই অধ্যাদেশ শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
2.২। ২০২৩ সনের ২৩ নং আইনের দীর্ঘ শিরোনাম এর সংশোধন
২০২৩ সনের ২৩ নং আইনের দীর্ঘ শিরোনাম এর সংশোধন ২। শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২৩ (২০২৩ সনের ২৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর দীর্ঘ শিরোনামে উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে।
3.৩। ২০২৩ সনের ২৩ নং আইনের ধারা ১ এর সংশোধন
২০২৩ সনের ২৩ নং আইনের ধারা ১ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে।
4.৪। ২০২৩ সনের ২৩ নং আইনের ধারা ৩ এর সংশোধন
২০২৩ সনের ২৩ নং আইনের ধারা ৩ এর সংশোধন ৪। উক্ত আইনের ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে।
5.৫। ২০২৩ সনের ২৩ নং আইনের ধারা ৭ এর সংশোধন
২০২৩ সনের ২৩ নং আইনের ধারা ৭ এর সংশোধন ৫। উক্ত আইনের ধারা ৭ এর উপ-ধারা (১) এর— (ক) দফা (ত) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে; এবং (খ) দফা (ন) এ উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে।
