BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন2. ২। ২০২৩ সনের ২৭ নং আইনের দীর্ঘ শিরোনাম এর সংশোধন3. ৩। ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ১ এর সংশোধন4. ৪। ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ২ এর সংশোধন5. ৫। ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ৩ এর সংশোধন6. ৬। ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ৭ এর সংশোধন7. ৭। বিশেষ বিধান

শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ [রহিত]

Act No. ০৭ of 2025

Enacted: 2025-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩ (২০২৩ সনের ২৭ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:— সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১। (১) এই অধ্যাদেশ শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

2.২। ২০২৩ সনের ২৭ নং আইনের দীর্ঘ শিরোনাম এর সংশোধন

২০২৩ সনের ২৭ নং আইনের দীর্ঘ শিরোনাম এর সংশোধন ২। শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩ (২০২৩ সনের ২৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর দীর্ঘ শিরোনামে উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

3.৩। ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ১ এর সংশোধন

২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ১ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

4.৪। ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ২ এর সংশোধন ৪। উক্ত আইনের ধারা ২ এর দফা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

5.৫। ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ৩ এর সংশোধন

২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ৩ এর সংশোধন ৫। উক্ত আইনের ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

6.৬। ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ৭ এর সংশোধন

২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ৭ এর সংশোধন ৬। উক্ত আইনের ধারা ৭ এর উপ-ধারা (১) এর— (ক) দফা (ত) এ উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে; (খ) দফা (দ) এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর” শব্দগুলি ও কমার পরিবর্তে “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (গ) দফা (ন) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

7.৭। বিশেষ বিধান

বিশেষ বিধান ৭। এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, প্রবিধান বা অন্য কোনো আইনগত দলিল বা জারিকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.