BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন2. ২। ২০১০ সনের ৭ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন3. ৩। ২০১০ সনের ৭ নং আইনের ধারা ১ এর সংশোধন4. ৪। ২০১০ সনের ৭ নং আইনের ধারা ২ এর সংশোধন5. ৫। ২০১০ সনের ৭ নং আইনের ধারা ৩ এর সংশোধন6. ৬। বিশেষ বিধান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ [রহিত]

Act No. ১০ of 2025

Enacted: 2025-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন, ২০১০ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন, ২০১০ (২০১০ সনের ৭ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১।  (১) এই অধ্যাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

2.২। ২০১০ সনের ৭ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন

২০১০ সনের ৭ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন ২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন, ২০১০ (২০১০ সনের ৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শব্দগুলি বিলুপ্ত হইবে।

3.৩। ২০১০ সনের ৭ নং আইনের ধারা ১ এর সংশোধন

২০১০ সনের ৭ নং আইনের ধারা ১ এর সংশোধন ৩।  উক্ত আইনের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শব্দগুলি বিলুপ্ত হইবে।

4.৪। ২০১০ সনের ৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

২০১০ সনের ৭ নং আইনের ধারা ২ এর সংশোধন ৪।  উক্ত আইনের ধারা ২ এর দফা (২) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(২) “নভোথিয়েটার” অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত নভোথিয়েটার;”।

5.৫। ২০১০ সনের ৭ নং আইনের ধারা ৩ এর সংশোধন

২০১০ সনের ৭ নং আইনের ধারা ৩ এর সংশোধন ৫। উক্ত আইনের ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শব্দগুলি বিলুপ্ত হইবে।

6.৬। বিশেষ বিধান

বিশেষ বিধান ৬।  এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, প্রবিধান বা অন্য কোনো আইনগত দলিল বা জারীকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শব্দগুলি বিলুপ্ত হইবে।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.