স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ [রহিত]
Act No. ৪৪ of 2025
Enacted: 2025-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে , স্থানীয় সরকার ( পৌরসভা ) আইন , ২০০৯ ( ২০০৯ সনের ৫৮ নং আইন ) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় ; এবং যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে , আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে ; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ ( ১ ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন :- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১। (১) এই অধ্যাদেশ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
2.২। ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২ এর সংশোধন
২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২ এর সংশোধন ২। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- (ক) দফা (৫৫ক) বিলুপ্ত হইবে; এবং (খ) দফা (৬১ক) বিলুপ্ত হইবে।
3.৩। ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২০ক এর বিলুপ্তি
২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২০ক এর বিলুপ্তি ৩ । উক্ত আইন এর ধারা ২০ক বিলুপ্ত হইবে ।
